সংরক্ষিত নারী আসনের তফসিল ঘোষণা, ভোট ১২ মে
নির্বাচন
প্রকাশঃ ১ ফেব্রুয়ারী, ২০২৬ ১১:৫১ পূর্বাহ্ন
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময় ও প্রার্থীদের জবাবদিহিতা নিশ্চিত করতে হবিগঞ্জের বানিয়াচংয়ে ‘জনগণের মুখোমুখি’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩১জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় সু-শাসনের জন্য নাগরিক (সুজন) বানিয়াচং উপজেলা শাখার উদ্যোগে বড় বাজার শহীদ মিনার প্রাঙ্গণে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
উপজেলা সুজনের সভাপতি দেওয়ান শোয়েব রাজার সভাপতিত্বে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সেমিনারের কার্যক্রম শুরু হয়। পরে উপস্থিত সবাই দাঁড়িয়ে সম্মিলিত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন করেন।
অনুষ্ঠানে সাধারণ ভোটারদের দিয়ে কালো টাকার মালিক, নারী বিদ্বেষী ও সাম্প্রদায়িক ব্যক্তি এবং অর্থের বিনিময়ে ভোট না দেওয়ার শপথ পাঠ করানো হয়।
উপজেলা সুজনের সাধারণ সম্পাদক প্রভাষক জসিম উদ্দিনের সঞ্চালনায় আয়োজিত সেমিনারে পাঁচজন সংসদ সদস্য প্রার্থীর মধ্যে তিনজন উপস্থিত থেকে বক্তব্য দেন। তাঁরা নির্ধারিত পাঁচ মিনিটের বক্তব্যের পাশাপাশি উপস্থিত জনগণের তিনটি করে প্রশ্নের সরাসরি উত্তর দেন।
স্বতন্ত্র প্রার্থী (ফুটবল প্রতীক) সাংবাদিক আফসার আহমেদ রূপক জানান, তিনি দীর্ঘদিন ধরে জনসেবামূলক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন। বিশেষ করে আটাশ বছরের সাংবাদিকতায় গরীব দুঃখীসহ সব ধরণের রোগীদের নিরলসভাবে তাদের সেবা দিয়েছেন। নির্বাচিত হলে নদী-নালা ও জলাশয়ের নাব্যতা বৃদ্ধি, স্বাস্থ্যসেবা ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং মাদক নির্মূলে কার্যকর ভূমিকা রাখবেন বলে জানান তিনি।
খেলাফত মজলিস ও জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় জোটের প্রার্থী আল্লামা আব্দুল বাছিত আজাদ জানান, নির্বাচিত হলে ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় কাজ করবেন। তিনি শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ খাতের উন্নয়নের পাশাপাশি পাঁচটি ইউনিয়নের জন্য একটি নতুন হাসপাতাল স্থাপনের প্রতিশ্রুতি দেন। কর্মক্ষেত্রে নারীদের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করার কথাও উল্লেখ করেন তিনি।
বিএনপি, জমিয়ত ও গণঅধিকার পরিষদের জোটের প্রার্থী ডা. সাখাওয়াত হাসান জীবন বলেন, সংসদ সদস্যদের মূল দায়িত্ব আইন প্রণয়ন ও উন্নয়ন কর্মকাণ্ডের তদারকি করা। আইন প্রণয়নে আমি পৃথিবীর ১০টি দেশ ভ্রমণ করে বিভিন্ন দেশের পার্লামেন্ট সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করেছি।
নির্বাচিত হলে শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ খাতে উন্নয়ন এবং দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করবেন বলে জানান তিনি। একজন চিকিৎসক হিসেবে স্থানীয় পর্যায়ে চিকিৎসাসেবা নিশ্চিত করার অঙ্গীকারও করেন তিনি।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সুজন জেলা সিনিয়র সহ-সভাপতি এএসএম মহসিন চৌধুরী, জেলা সাধারণ সম্পাদক মিসবাহ উল বারী লিটন এবং উপজেলা সিনিয়র সহ-সভাপতি শাহাব উদ্দিন আহমদ।
সেমিনারে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক, কৃষকসহ নানা শ্রেণি-পেশার মানুষ এবং সাধারণ ভোটারদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।
বানিয়াচং, সুজন, ‘জনগণের মুখোমুখি’ অনুষ্ঠান, সংসদ, সদস্য, প্রার্থীরা