সংরক্ষিত নারী আসনের তফসিল ঘোষণা, ভোট ১২ মে
নির্বাচন
প্রকাশঃ ৩১ জানুয়ারী, ২০২৬ ৮:০৮ অপরাহ্ন
‘আপনারা (হিন্দু সম্প্রদায়ের লোকজন) নিশ্চিন্তে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করবেন, স্বাধীনভাবে চলাফেরা করবেন। যারা ডিস্টার্ব করতে চাইবে, তাদের দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে’ বলে মন্তব্য করেছেন সুনামগঞ্জ-১ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী কাররুজ্জামান কামরুল।
শনিবার (৩১ ডিসেম্বর) বিকেলে তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের নৃসিংহ জিউড় আখড়ায় হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
কামরুল বলেন, ‘সবাই বলে আপনারা অন্য জায়গায় ভোট দেন, আমি কিন্তু তা বলিনা, কারণ আমি যখন নির্বাচন করি, আমাকে আপনারা ঠিকই ভোট দেন।’
তিনি বলেন, ‘আমার ডানের মানুষ, বামের মানুষ বা হার্টের মানুষ যে-ই থাকুক, অনিয়ম করলে কাউকেই ছাড় দেওয়া হবেনা। এ অঞ্চলের নদীপথে অনেক ধরনের চাঁদাবাজি হয়, যারাই এসব অপকর্মে লিপ্ত হবেন বা আছেন, তাঁদের উদ্দেশ্য বলছি, এসব ছেড়ে দিবেন। ব্যবসায়ীরা ভাইয়েরা নিশ্চিন্তে নির্বিঘ্নে ব্যবসা করবেন।’
সভায় ১৪টি গ্রামের হিন্দু সম্প্রদায়ের লোকজন উপস্থিত ছিলেন। সভার একপর্যায়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়ন শাখার বিভিন্ন পর্যায়ের অন্তত ১০জন নেতা বিএনপিতে যোগ দেন।
সুনামগঞ্জ-১ আসন, বিএনপি, সংসদ সদস্য প্রার্থী, কাররুজ্জামান কামরুল, নির্বাচন