সংরক্ষিত নারী আসনের তফসিল ঘোষণা, ভোট ১২ মে
নির্বাচন
প্রকাশঃ ৩১ জানুয়ারী, ২০২৬ ৮:০০ অপরাহ্ন
সুনামগঞ্জ-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ বলেছেন, ‘তারেক রহমান যেদিন বাংলাদেশের মাটিতে পা রেখেছিলেন সেদিনই দেশের মানুষ জানান দিয়েছে তারেক রহমানই বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী। এটি বাংলাদেশের সবাই বিশ্বাস করে।’
তিনি বলেন, ‘বাংলাদেশের বড় দু’টি রাজনৈতিক দল হচ্ছে বিএনপি এবং আওয়ামী লীগ। কিন্তু আওয়ামী লীগ নির্বাচনে আসতে পারেনি। তাই বাংলাদেশে এখন বিএনপির বিকল্প নেই।’
শনিবার (৩১ জানুয়ারি) বিকেল সাড়ে ৩ টায় শান্তিগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়নের পাইকাপন গ্রামে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কয়ছর বলেন, ‘অনেক ছোট-ছোট জোট নির্বাচনকে বানচাল করার জন্য অনেক দুষ্টুমি করেছিল। কিন্তু বাংলাদেশের মানুষ তাদের দুষ্টুমি সফল হতে দেয়নি। কারণ তারা জানে নির্বাচন হলে বিএনপি বিজয়ী হবে এবং তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন। ওরা দুষ্টুর দল। ওরা বাংলাদেশকে পছন্দ করে না।’
তিনি বলেন, ‘দীর্ঘ ১৭ বছর পর একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে। সেই নির্বাচনে আপনারা ধানের শীষকে বিজয়ী করবেন। আমি নির্বাচিত হওয়ার পর শান্তিগঞ্জ ও জগন্নাথপুর উপজেলা থেকে অবহেলিত নামটি মুছে দেবো। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠন করলে সুনামগঞ্জ-৩ আসনে সর্বোচ্চ উন্নয়ন হবে। আমি দীর্ঘদিন আমার নেতা তারেক রহমানের খুব কাছাকাছি ছিলাম। বিশ্বাস করুন আমি আমার এলাকার উন্নয়নের জন্য যে দাবি নিয়েই যাবো তাই অনুমোদন হবে ইনশাআল্লাহ।
বিজয়ী হলে জনসাধারণের কথা শুনবো উল্লেখ করে তিনি আরও বলেন, ‘নির্বাচন পরে প্রতি মাসে অন্তত দুইদিন শান্তিগঞ্জ উপজেলায় এবং আরো দুইদিন জগন্নাথপুর উপজেলায় জনসাধারণের কথা শুনবো। আমার কাছে আসতে কোনো নেতা লাগবে না। সরাসরি আমার সাথে দেখা করে আপনাদের সমস্যার কথা বলবেন।’
পাইকাপন গ্রামের প্রবীণ বিএনপি নেতা ইকবাল হোসেনের সভাপতিত্বে ও দরগাপাশা ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি সাইফুল ইসলাম এবং যুগ্ম সাধারণ সম্পাদক সাদিকুর রহমানের যৌথ সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনছার উদ্দিন ও ফারুক আহমদ।
নির্বাচনী সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা জমিয়ত নেতা মাওলানা রুহুল আমিন, বিএনপি নেতা নাজমুল হোসেন, জেলা যুবদলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. আব্দুস সালাম, উপজেলা যুবদল সদস্য শহিদুল ইসলাম মুন্সি, বিএনপি নেতা গোলাম আহমদ, ইউপি সদস্য আবুল হোসেন, ইউপি সদস্য আইন উদ্দিন প্রমূখ।
এসময় দরগাপাশা ইউনিয়ন ও পাইকাপন গ্রামের বিএনপি ও অঙ্গসংগঠন এবং জমিয়তের নেতাকর্মীসহ স্থানীয় সাধারণ ভোটাররা উপস্থিত ছিলেন।
সুনামগঞ্জ-৩ আসন, বিএনপি, জাতীয় নির্বাহী কমিটি, মোহাম্মদ কয়ছর আহমদ, তারেক রহমান