১৭ এপ্রিল ২০২৬

নির্বাচন / জাতীয় সংসদ নির্বাচন

সংবাদ সম্মেলন

নির্বাচনে হবিগঞ্জে মাঠে থাকবে ১৭ প্লাটুন বিজিবি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ৩১ জানুয়ারী, ২০২৬ ৫:০৪ অপরাহ্ন


নির্বাচনকে সামনে রেখে হবিগঞ্জে মোতায়েন করা হবে ১৭ প্লাটুন বিজিবি। জেলার ১০৩ কিলোমিটার এলাকা সুরক্ষিত রাখতে বিজিবি ১৬টি বিওপি র মাধ্যমে কাজ করবে।

শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে হবিগঞ্জের মাধবপুর সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ মাঠে নির্বাচনী নিরাপত্তামূলক কার্যক্রম এবং সীমান্ত নিয়ে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মো. তানজিলুর রহমান।

তিনি জানান, ইতিমধ্যে জনগনের নিরাপত্তা ও ভোটাধিকার নিশ্চিতে জেলার ৪টি আসনে ক্যাম্প স্থাপন করে অবস্থান করছে। একই সাথে বিজিবি সদস্যদের নির্বাচনী দ্বায়িত্ব পালনে দেওয়া হয়েছে বিশেষ প্রশিক্ষণ। ব্যবহার করা হচ্ছে অত্যাধুনিক প্রযুক্তি আর ড্রোন।

যৌথ প্রেস বিফ্রিংয়ে শ্রীমঙ্গলের সেক্টর কমান্ডার কর্ণেল বিএম তৌহিদ হাসান জানান, সরাইল রিজিয়নের আওতাধীন সিলেট, শ্রীমঙ্গল, কুমিল্লা ও ময়মনসিংহ- ৪টি সেক্টরের ব্যাটেলিয়নসমুহ ১৭টি জেলার ৫৬টি উপজেলায় মোট ৯২টি আসনে আইনশৃঙ্খলা নিরাপত্তায় ৩৩০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। 


শেয়ার করুনঃ

নির্বাচন থেকে আরো পড়ুন

নির্বাচন, হবিগঞ্জ, বিজিবি

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ