১৭ এপ্রিল ২০২৬

নির্বাচন / জাতীয় সংসদ নির্বাচন

১৯৭১ সালে আপনাদেরকে দেখা হয়েছে, জনগণ আর দেখতে চায় না: মিলন

প্রতিনিধি, দোয়ারাবাজার, সুনামগঞ্জ

প্রকাশঃ ৩০ জানুয়ারী, ২০২৬ ৯:৫৯ অপরাহ্ন


সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও সাবেক এমপি কলিম উদ্দিন আহমেদ মিলন বলেছেন, ‘জান্নাতের টিকিট বিক্রি করে কোনো কাজ হবে না, আপনাদের কে একাত্তরে দেখা হয়েছে, জনগণ আর দেখতে চায় না। পাকিস্তানি হানাদার বাহিনীর সাথে মিলে যে কান্ড করেছেন বাংলার মানুষ আজও মনে রেখেছে।’ 

 

তিনি বলেন, ‘কলিম উদ্দিন আহমেদ মিলন বলেন,ধানের শীষকে বিজয়ী করুন, জনগণের অধিকার ফিরিয়ে দিতে চাই, এই বাংলার মানুষ বিএনপি সরকারের কাছে নিরাপদ থাকবে,আমরা আপনাদের কে নিরাপদ রাখব, ধানের শীষ বিজয়ী হলে ছাতক দোয়ারাবাজার কে মডেল উপজেলায় রুপান্তর করব।  বেকার যুবকদের জন্য কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে।’

 

শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে দোয়ারাবাজার উপজেলার দোহালিয়াবাজারে অনুষ্ঠিত এক নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  

 

কলিম উদ্দিন মিলন বলেন, ‘তারা স্বাধীনতার শত্রু, তাদের নতুন করে দেখার কিছু নেই। তাদের অপপ্রচারে কেউ বিভ্রান্ত হবেন না ধানের শীষের বিজয় মানেই গণতন্ত্রের বিজয়। ধানের শীষকে বিজয়ী করুন - আগামীর বাংলাদেশের হাল ধরবেন দেশনায়ক তারেক রহমান।’

 

দোহালিয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সিনিয়র যুগ্ন আহবায়ক আলী হোসেনের সঞ্চালনায় ইউনিয়ন বিএনপির আহবায়ক মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন দোহালিয়া ইউনিয়ন আহবায়ক কমিটির সদস্য ডা.শওকত আলী, শাহ নেওয়াজ চৌধুরী, ইউনিয়ন যুবদলের সভাপতি মো. জাকির হোসেন, ইউনিয়ন স্বেচ্ছাসেবকদল নেতা ফজলু মিয়া, উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য হামদু মিয়া, সেলিম হোসেন শাহিন,জাহাঙ্গীর আলম, দোহালিয়া ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য সুলতান মিয়া, জমিয়ত নেতা,রুহুল আমিন, ইউনিয়ন জমিয়তের সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান।  

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য শামসুল হক নমু, আব্দুর রহমান, আলহাজ্ব আব্দুল বারী, ছাতক পৌরসভা বিএনপির যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন সুমেন, শামছুর রহমান, বাবুল, দোয়ারাবাজার উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এডভোকেট সালে আহমদ, এইচ এম কামাল, আফিকুল ইসলাম, মিজানুর রহমান, জেলা যুবদলের শিল্প বিষয়ক সম্পাদক আব্দুল কাইয়ুম, দোয়ারাবাজর উপজেলা যুবদলের আহবায়ক মাধব রায়, উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক শামীম পাশা রিগেন, দোয়ারাবাজার উপজেলা ছাত্রদলের আহবায়ক শাহাব উদ্দিন শিহাব, ছাতক উপজেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি বাকী বিল্লাহ, ছাতক উপজেলা ছাত্রদল নেতা আব্দুল মুকিত মুহিত প্রমুখ। 

 

অনুষ্ঠিত এই নির্বাচনী সভায় জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।


শেয়ার করুনঃ

নির্বাচন থেকে আরো পড়ুন

সুনামগঞ্জ-৫ আসন, নির্বাচন, রাজনীতি, বিএনপি, কলিম উদ্দিন মিলন

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ