সংরক্ষিত নারী আসনের তফসিল ঘোষণা, ভোট ১২ মে
নির্বাচন
প্রকাশঃ ৩০ জানুয়ারী, ২০২৬ ৮:০৩ অপরাহ্ন
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরকে আনুষ্ঠানিকভাবে সমর্থন জানিয়েছে বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহ। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) ভার্চুয়ালি বক্তব্যের মাধ্যমে এ ঘোষণা দেন সংগঠনটির সভাপতি ও সিলেট-৫ আসনের সাবেক সাংসদ মাওলানা হুছামুদ্দীন চৌধুরী।
সিলেট ভয়েসকে বিষয়টি নিশ্চিত করেছেন আঞ্জুমানে আল ইসলাহ— এর সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক আজীর উদ্দিন পাশা।
জানা যায়, বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকালে নগরীর সোবহানীঘাটে আল ইসলাহের কার্যালয়ে এক মতবনিময় সভার আয়োজন করা হয়। সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে সিলেট-১ আসনে বিএনপি প্রার্থীকে সমর্থন জানান সংগঠনের সভাপতি মাওলানা হুছামুদ্দীন চৌধুরী। আঞ্জুমানে আল ইসলাহ জকিগঞ্জের ফুলতলীর প্রয়াত পীর সাহেব আল্লামা আব্দুল লতিফ চৌধুরীর অনুসারীদের একটি সংগঠন।
বক্তব্যে মাওলানা হুছামুদ্দীন চৌধুরী সিলেট-১ আসনের ধানের শীষের প্রার্থী খন্দকার মুক্তাদিরকে সমর্থন জানান। একইসঙ্গে তাঁকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান জানান।
বিষয়টি নিশ্চিত করে সংগঠনটির সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক আজীর উদ্দিন পাশা বলেন, ‘বৃহস্পতিবার সিলেট-১ আসনের ধানের শীষের প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরকে সমর্থন জানানো হয়েছে। তাঁকে সমর্থনের বিষয়টি আরও আগ থেকে আলোচনায় ছিল।’
সিলেট, সমর্থন, খন্দকার মুক্তাদির, আঞ্জুমানে আল-ইসলাহ