১৭ এপ্রিল ২০২৬

নির্বাচন / জাতীয় সংসদ নির্বাচন

জুমার নামাজে বক্তব্য দিয়ে আচরণবিধি ভাঙলেন মুক্তাদির-আরিফ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ৩০ জানুয়ারী, ২০২৬ ৭:৪৪ অপরাহ্ন


জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ শুক্রবার জুমার নামাজের সময় মসজিদে নির্বাচনী প্রচারণা চালিয়ে আচরণবিধি লঙ্ঘণ করেছেন বিএনপির দুই প্রার্থী।


‘সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫’ এর ১৫ (খ) ধারা অনুযায়ী কোন প্রার্থী মসজিদে প্রচারণা চালাতে পারবেন না।


সিলেট-১ আসনে বিএনপির প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির সিলেট নগরীর আলমপুর জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন। নামাজের খুতবার আগে তিনি মিম্বরে দাড়িয়ে বক্তৃতা দেন।


একই সময়ে সিলেট-৪ আসনের বিএনপির প্রার্থী আরিফুল হক চৌধুরী গোয়াইনঘাট উপজেলার সুলতানপুর জামে মসজিদে জুমার নামাজ আদায়ের আগে মিম্বরে দাড়িয়ে বক্তৃতা করেন।


এ ব্যাপারে কথা বলতে খন্দকার আব্দুল মুক্তাদির ও আরিফুল হক চৌধুরী ব্যক্তিগত মোবাইল ফোনে একাধিকবার কল দেয়া হলেও তারা কল ধরেননি।


সিলেটের রিটার্নিং কর্মকর্তা ও ডেপুটি কমিশনার (ডিসি) সারওয়ার আলম বলেন, ‘মসজিদের ভিতরে বক্তৃতা করা সরাসরি আচরণবিধির লঙ্ঘণ। এ ব্যাপারে বিস্তারিত তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’


শেয়ার করুনঃ

নির্বাচন থেকে আরো পড়ুন

সিলেট, নির্বাচন, আচরণবিধি লঙ্ঘণ, আরিফ, মুক্তাদির

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ