সংরক্ষিত নারী আসনের তফসিল ঘোষণা, ভোট ১২ মে
নির্বাচন
প্রকাশঃ ২৯ জানুয়ারী, ২০২৬ ৫:৫৮ অপরাহ্ন
হবিগঞ্জ জেলা এনসিপি থেকে পদত্যাগ করেছেন জুলাই যোদ্ধা পলাশ মাহমুদসহ আহবায়ক কমিটির ১৩ নেতা। বুধবার (২৮ জানুয়ারি) রাত ১১ টার দিকে হবিগঞ্জ শহরের বেবিস্ট্যান্ড এলাকায় দলের একাংশের অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন করে তারা পদত্যাগের ঘোষণা দেন।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) হবিগঞ্জ জেলা কমিটির সিনিয়র যুগ্ম সদস্যসচিব পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেন পলাশ মাহমুদসহ অন্যান্য নেতৃবৃন্দ। কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ও সদস্যসচিব বরাবর লিখিত পদত্যাগপত্র প্রেরণ করা হয়েছে।
এনসিপি হবিগঞ্জ জেলা কমিটির সিনিয়র যুগ্ম সদস্যসচিব পলাশ মাহমুদ ছাড়াও অন্যান্য পদত্যাগকারীরা হলেন- এনসিপি হবিগঞ্জ জেলা কমিটির যুগ্ম আহবায়ক মোঃ নুরুল হক টিপু, যুগ্ম আহবায়ক এডভোকেট আব্দুল ওয়াহিদ মনির, যুগ্ম সদস্য সচিব সিরাজুল হক সজিব, যুগ্ম সদস্য সচিব শেখ রুবেল আহমেদ, যুগ্ম সদস্য সচিব সালাম আহসান, যুগ্ম সদস্য সচিব সনজয় দাস, সদস্য মোঃ হারুন মিয়া, কামাল উদ্দিন আহমেদ, মোঃ জসিম উদ্দিন, মো. জাহিদ মিয়া, শফিউল আলম খান, সোফায়েল আহমেদ।
পদত্যাগপত্রে পলাশ মাহমুদ বলেন, ‘এই সিদ্ধান্ত দল বা নেতৃত্বের প্রতি কোনো অনাস্থা কিংবা অসম্মানের প্রতিফলন নয়, বরং দলের প্রতি দায়বদ্ধতা ও রাজনৈতিক শিষ্টাচার বজায় রাখার মানসিকতা থেকেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
পদত্যাগপত্র গ্রহণ করে তাকে জেলা কমিটির সিনিয়র যুগ্ম সদস্যসচিবের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার জন্য কেন্দ্রীয় নেতৃত্বের কাছে অনুরোধ জানান তিনি।
তবে অন্য ১২ নেতা ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন। পদত্যাগপত্রের অনুলিপি জেলা আহ্বায়ক ও সদস্যসচিব, সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক এবং উত্তরাঞ্চলের মুখ্য সংগঠকের কাছে পাঠানো হয়েছে।
হবিগঞ্জ, এনসিপি, জেলা কমিটি, পদত্যাগ