১৭ এপ্রিল ২০২৬

নির্বাচন / জাতীয় সংসদ নির্বাচন

সবাইকে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে : শাবিপ্রবির ভিসি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ২৯ জানুয়ারী, ২০২৬ ৪:২৯ অপরাহ্ন

ছবিঃ শাবিপ্রবি ভিসি অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ভিসি অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী হ্যাঁ ভোটের পক্ষে গণজমায়েত অনুষ্ঠানে উপস্থিত হয়ে বলেছেন, সবাইকে হ্যাঁ ভোট দিতে হবে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে সিলেট নগীরর চৌহাট্টা এলাকায় ঐক্যবদ্ধ ছাত্রসংসদের আয়োজনে অনুষ্ঠিত গণজমায়েতে এসব কথা বলেন তিনি। 

তিনি বলেন, আমাদের দেশে গত তিনটি সরকারে ভোটগ্রহণ অত্যন্ত জটিল ও অনিয়মিত পরিবেশে হয়েছে। রাতের অন্ধকারে ভোট দেওয়া, আগের রাতে ভোট দেওয়া, ভোটের বাক্সও ছুরি দিয়ে খোলা-এমন ধরনের নির্বাচন পৃথিবীর কোন দেশেই হয়নি। এই ধরনের পরিস্থিতি থেকে উত্তরণের জন্য বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এই হাফ ভোটের আয়োজন করেছে। গণভোটের মাধ্যমে মানুষের ক্ষমতা ও মতামত যথাযথভাবে প্রকাশিত হবে এবং ভবিষ্যতে এমন অব্যবস্থা আর ফিরে আসবে না।

ড. সরওয়ারউদ্দিন আরও বলেন, আমাদের সরকারের উপদেষ্টামণ্ডলীর মধ্যে প্রফেসর আলী ইলিয়াস আছেন। উনি আমেরিকায় পলিটিক্যাল সায়েন্সের প্রফেসর ছিলেন এবং ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন। উনার সঙ্গে আলোচনা করে আমি নিশ্চিত হয়েছি যে, ভোট দেওয়ার কারণগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভোট একটি ব্যবস্থা যাতে ফ্যাসিজম বা একক ক্ষমতা আর সৃষ্টি না হয়। ক্ষমতার মধ্যে ভারসাম্য আসে এবং নিয়ম-কানুন সুস্পষ্টভাবে প্রতিষ্ঠিত হয়।

তিনি বলেন, সেজন্য সবাইকে হ্যাঁ ভোট দিতে হবে। সরকারের বিভিন্ন সেল থেকে বিশ্ববিদ্যালয়ে নির্দেশনা পাঠানো হয়েছে। আমরা গণভোটের ব্যাপারে প্রচারণা চালাব এবং হ্যাঁ ভোটের পক্ষেই সবাইকে অবস্থান রাখতে বলব। আমাদের লক্ষ্য এই দেশটাকে সঠিক পথে নিয়ে যাওয়া, যাতে আর কোন অতীতের মতো হানাহানি না ঘটে। বিচার বিভাগ কারোর পকেটে না যায়। সবকিছু নিয়মের মধ্যে এবং সুষ্ঠুভাবে সম্পন্ন হবে।

ড. সরওয়ারউদ্দিন আশাবাদ ব্যক্ত করে বলেন, এই জমায়েত সবাই হ্যাঁ ভোটের পক্ষে থাকবে। হ্যাঁ ভোটের মাধ্যমে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন হবে। আল্লাহ আমাদের সহায় হোক।


শেয়ার করুনঃ

নির্বাচন থেকে আরো পড়ুন

শাবিপ্রবি, ভিসি, সরওয়ারউদ্দিন, গনভোট

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ