১৭ এপ্রিল ২০২৬

নির্বাচন / জাতীয় সংসদ নির্বাচন

পর্যটনের শহরের আশেপাশে পর্যটনের কোনো চিহ্ন নেই : প্রীতম দাস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ২৯ জানুয়ারী, ২০২৬ ৩:৫৪ অপরাহ্ন

ছবিঃ মৌলভীবাজার-৪ আসনের এনসিপির প্রার্থী প্রীতম দাশ

মৌলভীবাজার-৪ আসনের এনসিপির চূড়ান্ত প্রার্থী প্রীতম দাশ বলেছেন,এই শহরের আশেপাশে পর্যটনের কোনো চিহ্ন নেই। পর্যটনের নামে যেসব এলাকা পরিচিত, সেখানেও সাধারণ মানুষের জীবনযাত্রা এবং নাগরিক সুবিধার কোনো নিশ্চয়তা নেই। রাস্তা, বাজার ও জনসাধারণের প্রয়োজনীয় স্থাপনার দিকে পর্যাপ্ত নজর দেওয়া হয় না। তাই এই অঞ্চলের উন্নয়ন এখনো অসম্পূর্ণ।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) মৌলভীবাজারে ১১ দলীয় ঐক্যজোটের সমাবেশে প্রীতম দাশ এসব কথা বলেন। 

তিনি বলেন, আমরা চাই জনগণের সঙ্গে দাঁড়িয়ে তাদের অধিকার নিশ্চিত করতে। শুধু স্বপ্ন নয়, বাস্তবভাবে এই শহরকে পর্যটন এবং মানুষের জন্য সমৃদ্ধ করে গড়ে তোলা হবে।

তিনি সমাবেশে আরও বলেন, আমরা তখন রাজপথে ছিলাম। সরকারের পিটুয়া বাহিনী আমাদের মেরেছে, আমাদের বন্ধুদের মাথা ফাটিয়েছে, হাত ভেঙেছে, পা ভেঙেছে। আমরা নিজ চোখে দেখেছি। যখন আমরা এই অত্যাচার ও অনাচারের প্রতিবাদ করেছি, তখন তারা আমাদের উপর মিথ্যা অপবাদ দিয়ে জেলে পাঠিয়েছে।

তিনি বলেন, তারা চেয়েছিল আমাদের কণ্ঠরোধ করতে। আমরা জেলে গিয়েছি-জেলে, জেলে, জেলের মাটিতে। আমাদের রিমান্ডে নেওয়ার চেষ্টা করা হয়েছে। তবুও, জেল থেকে বের হওয়ার পর আমরা পরের দিনই ঢাকায় গিয়ে প্রতিবাদের মিছিল করেছি।

প্রার্থীর বক্তব্যে তিনি আরও তুলে ধরেন, সেই চা-বাগানে মানুষ আট ঘণ্টা খেতে খেতে জীবন পার করে, কিন্তু তাদের অধিকার তারা পায় না। আমরা দেখেছি, পৌরসভার ভালো রাস্তা ভেঙে আবার বানানো হয়, কিন্তু খারাপ রাস্তার দিকে নজর দেওয়া হয় না। ক্ষুদ্র ব্যবসায়ীরা, রাস্তার ফাঁকা দোকানদারদের জন্য কখনো বন্দোবস্ত নেই।

তিনি বলেন, শহরে কোনো বাস স্ট্যান্ড নেই। রাস্তার মধ্যে বাস রাখতে হয়। শহরে কোনো মাইক্রো স্ট্যান্ড নেই। ফুটবল খেলার মতো মাঠের স্ট্যান্ড রাখতে হয়। এই সব দেখে আমরা যখন বড় হয়েছি, আমাদের মনে হয়েছে আমরা এই মাটির সন্তান। তাই আমরা মানুষের পক্ষে কথা বলতে হবে, মানুষের পক্ষে থাকতে হবে সর্বদা।


শেয়ার করুনঃ

নির্বাচন থেকে আরো পড়ুন

মৌলভীবাজার, আসন, এনসিপি, প্রীতম দাশ

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ