সংরক্ষিত নারী আসনের তফসিল ঘোষণা, ভোট ১২ মে
নির্বাচন
প্রকাশঃ ২৯ জানুয়ারী, ২০২৬ ২:০৯ অপরাহ্ন
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘একটি দল সারা দেশে নির্বিচারে মামলা দিয়ে বাণিজ্য করেছে এবং ভোটের সময় মামলা প্রত্যাহারের প্রলোভন দেখাচ্ছে, যা জনগণের সঙ্গে স্পষ্ট প্রতারণা।’
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) মৌলভীবাজারে ১১ দলীয় ঐক্যজোটের এক সমাবেশে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘প্রীতম দাস কোনো নির্দিষ্ট ধর্ম বা গোষ্ঠীর প্রতিনিধি নন; তিনি মৌলভীবাজার-০৪ আসনের সাধারণ মানুষের প্রতিনিধি, মেহনতি মানুষের প্রতিনিধি ও শ্রমিকের কণ্ঠস্বর।’
নাহিদ বলেন, “প্রীতম দাস এই এলাকার জন্য, মৌলভীবাজারের মানুষের জন্য কাজ করে গেছেন। চা–বাগানের শ্রমিকদের ন্যায্য মজুরি দাবিতে আন্দোলন করতে গিয়ে তিনি ফ্যাসিস্ট আমলে জেল খেটেছেন। অন্তর্বর্তী সরকার হওয়ার পরও অল্প সময়ের মধ্যে যতটুকু সম্ভব, তিনি এই এলাকার মানুষের জন্য কাজ করার চেষ্টা করেছেন। ‘
তিনি বলেন, ‘এনসির পক্ষ থেকে অল্প সময়ের মধ্যেই মানুষের সমস্যার সমাধানে উদ্যোগ নেওয়া হয়েছে।’
মৌলভীবাজারে হিন্দু-মুসলমান, সুন্নি আলেম, ক্ষুদ্র নৃগোষ্ঠী ও আদিবাসী-সবাই ঐক্যবদ্ধভাবে শাপলা প্রতীকে ভোট দিয়ে প্রীতম দাসকে জয়ী করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
নাহিদ আরও বলেন, ‘প্রীতম দাস কোনো হিন্দুর প্রতিনিধি নন, কোনো মুসলমানের প্রতিনিধি নন। তিনি মৌলভীবাজার-০৪ আসনের জনগণের প্রতিনিধি। তিনি শ্রমিকের কণ্ঠস্বর হয়ে জাতীয় সংসদে এই এলাকার মানুষের পক্ষে কথা বলবেন।’
তিনি জানান, ১১ দলীয় ঐক্যজোট বাংলাদেশকে আধিপত্যবাদমুক্ত, বৈষম্যমুক্ত, চাঁদাবাজমুক্ত ও ইনসাফভিত্তিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে কাজ করছে। এই লক্ষ্যেই জাতীয় সংসদ নির্বাচনে ঐক্যবদ্ধভাবে অংশ নেওয়া হয়েছে।
নাহিদ ইসলাম বলেন, ‘আমরা চাই না কোনো আসন নষ্ট হোক, কোনো আসন চাঁদাবাজ বা সন্ত্রাসীদের হাতে যাক, কিংবা যারা নতুন করে স্বৈরাচার প্রতিষ্ঠা করতে চায় তাদের হাতে যাক। আমাদের ভেদাভেদের কারণে যেন এমন কিছু না হয়।’
তিনি দলের নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, ‘মৌলভীবাজার চার আসনে শাপলা প্রতীকের প্রার্থী প্রীতম দাসকে বিজয়ী করতে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।’
৫ আগস্টের আগের পরিস্থিতির কথা উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, ‘ফ্যাসিস্ট আমলে দেশ কী অবস্থার মধ্যে ছিল, আপনারা দেখেছেন। আমরা চাই না বাংলাদেশ আবার আগের জায়গায় ফিরে যাক। নতুন বাংলাদেশ হবে ইনসাফ ও ন্যায়বিচারের ভিত্তিতে।’
তিনি বলেন, তারা একসময় ৩১ দফা সংস্কারের কথা বলেছিল, কিন্তু নিজেরাই সেই প্রতিশ্রুতি বিক্রি করে দিয়েছে। এখন তারা আবার মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে। এসব মিথ্যা প্রতিশ্রুতিতে আপনারা বিভ্রান্ত হবেন না।
বক্তব্যের শেষে তিনি বলেন, ‘ইনশাআল্লাহ, ১২ ফেব্রুয়ারি আমরা আকাঙ্ক্ষিত ফল পাব। মৌলভীবাজার-০৪ আসনের সন্তান প্রীতম দাসকে আমরা জাতীয় সংসদে দেখতে পারব। আগামী নির্বাচনে সিলেটের প্রতিটি আসনে শাপলা ফুল ফুটবে-এই অঙ্গীকার নিয়েই আমরা এগোচ্ছি।’
জাতীয় নাগরিক পার্টি, এনসিপি, নাহিদ ইসলাম, মৌলভীবাজার