১৭ এপ্রিল ২০২৬

নির্বাচন / জাতীয় সংসদ নির্বাচন

আমার পরিবারের রাজনীতিতে আমি প্রধানমন্ত্রী : রেজা কিবরিয়ার স্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ২৯ জানুয়ারী, ২০২৬ ১১:৩৭ পূর্বাহ্ন

ছবিঃ রেজা কিবরিয়ার সহধর্মিণী সিমি রেজা

হবিগঞ্জ-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ডা. রেজা কিবরিয়ার সহধর্মিণী সিমি রেজা বলেছেন, আমি রাজনীতিতে কখনোই ছিলাম না। অনেকেই আমাকে প্রশ্ন করেছেন, ‘আপনার কি ব্যাকগ্রাউন্ড? কখনো ছাত্ররাজনীতিতে ছিলেন কি না?’ আমি কোনো রাজনীতিতে কখনোই সম্পৃক্ত ছিলাম না। তবে এক ধরনের রাজনীতি আছে, সেটা হল আমার পরিবারের রাজনীতিতে আমি প্রধান, আমি প্রধানমন্ত্রী, আমি অপোজিশন, আমি অন্য কোন নেতৃত্বে নেই।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে বাহুবল উপজেলা পরিষদ ক্যান্টিনে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাহুবলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

মতবিনিময়কালে সিমি রেজা বলেন, আমি বিদেশি বউ না, আমি দেশি বউ। আমি মাধবপুরের মেয়ে। আমার দেশের বাড়ি এখানেই। আমি হবিগঞ্জা। তবে আমার সময় কেটেছে চট্টগ্রামে, কিছু ঢাকায়, আর কিছু দেশের বাইরে। প্রায় ১৭ বছর ধরে বিভিন্ন দেশে ঘোরাফেরা করেছি কাজের কারণে। এটাই আমার পরিচয়। আমার পরিচয় খুব লম্বা কিছু নয়, ছোটই।

তিনি আরও বলেন, আপনারা আমাকে গালাগালি করুন, সমস্যা নাই। আমাকে গালাগালি করবেন, এখন আপনাদেরকে আমার বলে যাই-যারা আমাদের সম্মন্ধে অপপ্রচার অপকথা বলছেন তার গোষ্ঠী একদিন আমাদের দেয়া হাসপাতালে চিকিৎসা নিবে, গোষ্ঠী সহকারে নিবে। তাদের ছেলে মেয়ে চৌদ্দগোষ্ঠী আমাদের স্কুলে শিক্ষায় শিক্ষিত হবে, আমাদের সড়ক দিয়ে চলাফেরা করবে এই মানুষরা।


শেয়ার করুনঃ

নির্বাচন থেকে আরো পড়ুন

হবিগঞ্জ-১ আসন, বিএনপি, রেজা কিবরিয়া, সহধর্মিণী, সিমি, রাজনীতি

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ