১৭ এপ্রিল ২০২৬

নির্বাচন / জাতীয় সংসদ নির্বাচন

যারা আপনাদের পয়সা দিতে পারে, তাদের সংবাদ বেশি প্রকাশ করেন: সাংবাদিকদের মুজ্জাম্মিল হক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ২৮ জানুয়ারী, ২০২৬ ৯:০১ অপরাহ্ন


সুনামগঞ্জ-১ (তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও মধ্যনগর) আসনে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির প্রার্থী মাওলানা মুজ্জাম্মিল হক তালুকদার সাংবাদিকদের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি অভিযোগ করেন, অর্থ দিতে সক্ষম এমন ব্যক্তি বা পক্ষের সংবাদই গণমাধ্যমে বেশি গুরুত্ব পায়, আর যোগ্যতা ও জনসমর্থন থাকা সত্ত্বেও অনেকের সংবাদ নিয়মিতভাবে উপেক্ষিত হচ্ছে।


বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে সুনামগঞ্জ-১ আসনে জোটের প্রার্থীর বিষয়ে জানতে ফোন দিলে এমন মন্তব্য করেন তিনি। 

মাওলানা মুজ্জাম্মিল হক তালুকদার বলেন, প্রতিদিনই দেখি বিভিন্ন প্রার্থীর সংবাদ প্রকাশ হচ্ছে, কিন্তু আমার সংবাদ কেন নিয়মিত আসে না এটা বড় প্রশ্ন। এতে বোঝা যায়, কোথাও না কোথাও অস্বচ্ছতা রয়েছে। তাঁর অভিযোগ, কিছু ক্ষেত্রে যাচাই ছাড়াই অসত্য সংবাদ প্রকাশ করা হচ্ছে, যা সাংবাদিকতার নৈতিকতার পরিপন্থী।

তিনি বলেন, সাংবাদিকরা জাতির বিবেক। তাঁদের দায়িত্ব সত্য তুলে ধরা। কিন্তু বাস্তবে অনেক সময় দেখা যায়, যাঁরা সাংবাদিকদের খুশি করতে পারেন কিংবা অর্থ দেন, তাঁদের সংবাদই বেশি গুরুত্ব পায়। সংবাদ প্রকাশের জন্য টাকা দিতে হয়—এমন সংস্কৃতি গ্রহণযোগ্য নয় বলেও মন্তব্য করেন তিনি।

সংবাদ সংগ্রহের ক্ষেত্রে মূল রাজনৈতিক কর্তৃপক্ষ ও দলের দায়িত্বশীলদের সঙ্গে যোগাযোগ না করার অভিযোগও করেন এই প্রার্থী। তিনি বলেন, তাঁর দলের কোনো সংবাদ প্রকাশের আগে জোটের মনিটরিং সেল, মুখপাত্র বা দলের শীর্ষ নেতাদের সঙ্গে কথা বলে তথ্য যাচাই করা উচিত।

তিনি আরও বলেন, সাংবাদিকদের কাছে তাঁর যোগাযোগ নম্বর থাকা সত্ত্বেও অনেক সময় সরাসরি যোগাযোগ না করে অন্য সূত্র থেকে তথ্য নিয়ে সংবাদ প্রকাশ করা হচ্ছে। এতে ভুল ও বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে বলে দাবি করেন তিনি।

নিজের রাজনৈতিক অবস্থান ও জনপ্রিয়তা নিয়ে আত্মবিশ্বাস প্রকাশ করে মাওলানা মুজ্জাম্মিল হক তালুকদার বলেন, নির্দিষ্ট সময়ের মধ্যেই জনগণ ও গণমাধ্যম তাঁর গ্রহণযোগ্যতা বুঝতে পারবে।


শেয়ার করুনঃ

নির্বাচন থেকে আরো পড়ুন

সুনামগঞ্জ, জাতীয় সংসদ নির্বাচন, সাংবাদিক

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ