১৭ এপ্রিল ২০২৬

নির্বাচন / জাতীয় সংসদ নির্বাচন

হ্যাঁ না ভোট এটি ভোটারদের ব্যক্তি স্বাধীনতা: সুনামগঞ্জের ডিসি

প্রতিনিধি, দোয়ারাবাজার, সিলেট

প্রকাশঃ ২৮ জানুয়ারী, ২০২৬ ৭:৫৫ অপরাহ্ন


সুনামগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেছেন, গণভোটে 'হ্যাঁ' অথবা না ' ভোট প্রদানে আমার কোন আপত্তি নেই। আমি 'হ্যাঁ' ও বলব না, 'না' ও বলব না, এটা ভোটারদের ব্যক্তি স্বাধীনতার ইচ্ছে। 

বুধবার (২৮ জানুয়ারি)  বেলা ১২ টায়  ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে দোয়ারাবাজার উপজেলা প্রশাসনের উদ্যোগে  আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি'র বক্তব্যে  তিনি এসব কথা বলেন। 

সুনামগঞ্জ জেলা প্রশাসক ইলিয়াস মিয়া বলেন, ভোটার যদি মনে করেন 'না 'তে ভোট দিলে ভালো, তাহলে না তে দিবেন। হ্যাঁ ভালো মনে করলে হ্যাঁ'তে দিবেন। এই অধিকার জনগণের,  জনগণের ব্যক্তি স্বাধীনতা। তবে আমরা কিছু বলতে চাই,জানাতে চাই। যাতে লোকজন বলতে না পারে, আমরা না-যেনে 'ভোট দিয়েছি। হ্যাঁ'তে কিছু বিষয় আছে যা জনগণের কল্যানের জন্য প্রয়োজন। 

যদিও গণভোটে 'হ্যাঁ' ভোটের পক্ষে সরকার রাষ্ট্রীয় ভাবে প্রচারনা চালানোর পরেও জেলা প্রশাসক কর্তৃক গণভোটের 'হ্যাঁ' এবং 'না' নিয়ে তিনি কোনো কিছু বলবেন না, তা জনগনের ইচ্ছে এমন বক্তব্য সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, আমি এখন রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কমিশনের লোক। আমার বিষয়টা ভিন্ন। 

দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুপ রতন সিংহ'র সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন, দোয়ারাবাজার সেনা ক্যাম্পের ক্যাপ্টেন মোহাম্মদ শাওন, সহকারী পুলিশ সুপার (ছাতক-দোয়ারা) সার্কেল শেখ মো. মুরসালিন, দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আবু সালেহীন খাঁন।


শেয়ার করুনঃ

নির্বাচন থেকে আরো পড়ুন

সুনামগঞ্জ, জেলা প্রশাসক, গণভোট, জাতীয় সংসদ নির্বাচন

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ