১৭ এপ্রিল ২০২৬

নির্বাচন / জাতীয় সংসদ নির্বাচন

নির্বাচনের কাজে আওয়ামী লীগের দোসর বলতে কিছু নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ২৮ জানুয়ারী, ২০২৬ ৬:১০ অপরাহ্ন


স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, নির্বাচনের কাজের সাথে যারা জড়িত এখানে আওয়ামী লীগের দোসর বলতে কিছু নেই, এখানে সবাই নির্বাচনের জন্য প্রস্তত, সবাই খুব ভালো ও সৎ অফিসার।

বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে নগরীর পিটিআই মিলনায়তনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে এই মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সিলেটের নির্বাচনী প্রস্তুতি খুবই ভালো, আমাদের যে প্রত্যাশা ছিল তার থেকে অনেক অনেক ভালো। এবার আমাদের সব ধরনের প্রস্তুতি নেয়া হইছে, এবার প্রতিটা সেন্টারে সুরক্ষা এপ রাখা হচ্ছে, কেন্দ্রে সিসি ক্যামেরা থাকবে, ড্রোন থাকবে তবে সেটি সব কেন্দ্রে থাকবে না, বডি ক্যামেরা থাকবে, ডগ স্কোয়াডও থাকবে। আমরা এবার সব রকমের প্রস্তুতি নিয়ে রেখেছি। অন্যান্য নির্বাচনের চেয়ে এবারের নির্বাচনের প্রস্তুতি অনেক ভালো।

তবে নির্বাচনে দায়িত্বে থাকা কর্মকর্তারা গণভোটের পক্ষে–বিপক্ষে যাবেন না ইসির এমন মন্তব্যে কোন কথা বলতে রাজি হননি স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। এতে সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের  সিনিয়র সচিব নাসিমুল গনি।

সভায় সিলেট মেট্রোপলিটন, রেঞ্জ ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা উপস্থিত থাকবেন।


শেয়ার করুনঃ

নির্বাচন থেকে আরো পড়ুন

নির্বাচন, আওয়ামী লীগ, স্বরাষ্ট্র উপদেষ্টা, সিলেট

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ