সংরক্ষিত নারী আসনের তফসিল ঘোষণা, ভোট ১২ মে
নির্বাচন
প্রকাশঃ ২৭ জানুয়ারী, ২০২৬ ১২:০৫ অপরাহ্ন
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) সিলেট আসছেন আজ।
সিলেট-৩ আসনে ১০ দলীয় জোটের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হাফিজ মাওলানা মুসলেহ উদ্দিন রাজুর রিকশা মার্কার পক্ষে অনুষ্ঠিত জনসভায় যোগ দিতে সিলেটের বালাগঞ্জ আসছেন তিনি।
বিকেলে বালাগঞ্জ উপজেলা সদরস্থ ডিএন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে রিকশা মার্কার সমর্থনে আয়োজিত জনসভায় তিনি প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করবেন।
জনসভায় বাংলাদেশ জামায়াতে ইসলামী, খেলাফত মজলিস, এনসিপিসহ ১০ দলীয় জোটের অন্যান্য নেতৃবৃন্দ বক্তৃতা করবেন।
এদিকে বালাগঞ্জ জনসভা শেষে বিয়ানীবাজারেও জনসভায় উপস্থিত হবেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক।
মামুনুল হক, সিলেট, আসছেন, আজ