সংরক্ষিত নারী আসনের তফসিল ঘোষণা, ভোট ১২ মে
নির্বাচন
প্রকাশঃ ২৬ জানুয়ারী, ২০২৬ ৫:৪৫ অপরাহ্ন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সরকার ঘোষিত দুই দিন ছুটি ছাড়াও সাপ্তাহিক ছুটি মিলিয়ে মোট চার দিনের ছুটি পাবেন সরকারি চাকরিজীবীরা। সরকারি চাকরিজীবী ছাড়াও যেসব বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবীরা শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি পেয়ে থাকেন, তারাও একটানা চারদিনের ছুটি পাবেন।
জনপ্রশাসন মন্ত্রণালয় এর জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, ১১ ও ১২ ফেব্রুয়ারি বুধ ও বৃহস্পতিবার সারাদেশে নির্বাচনকালীন নির্বাহী আদেশে সরকারি ছুটি। এরপরের দুদিন ১৩ ও ১৪ ফেব্রুয়ারি শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। সবমিলিয়ে মোট ৪ দিনের ছুটি পাওয়া যাবে।
প্রজ্ঞাপনে বলা হয়, উপদেষ্টা পরিষদ-বৈঠকের সিদ্ধান্ত মোতাবেক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ বুধ ও বৃহস্পতিবার সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস/প্রতিষ্ঠান/সংস্থায় কর্মরত কর্মকর্তা/কর্মচারী এবং সরকারি, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক/ কর্মকর্তা/ কর্মচারীদের ভোটাধিকার প্রয়োগ ও ভোট গ্রহণের সুবিধার্থে সারাদেশে নির্বাচনকালীন নির্বাহী আদেশে সরকারি ছুটি এবং শিল্পাঞ্চলের শ্রমিক, কর্মচারীদের জন্য আগামী ১০ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ মঙ্গলবার বিশেষ ছুটি ঘোষণা করা হলো।