১৮ এপ্রিল ২০২৬

নির্বাচন / জাতীয় সংসদ নির্বাচন

সিলেট-৩ আসনে জামায়াত প্রার্থী মাঠে থাকলে স্পিরিট বাড়তো: এম এ মালেক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ২৬ জানুয়ারী, ২০২৬ ৪:৫৭ অপরাহ্ন

ছবিঃ সংগৃহীত

সিলেট-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এম এ মালেক বলেছেন, যদি জামায়াতে ইসলামের প্রার্থী মাঠে থাকতো, তবে তার প্রচারণার স্পিরিট আরও বেড়ে যেত। তিনি বলেন, আমি গতকাল সারাদিন ফেঞ্চুগঞ্জে ছিলাম। মানুষ এবং আমাদের নেতাকর্মী খুব উৎসাহিত ছিলেন। এতে আমরা অনেকটা এগিয়ে গেছি, ইনশাআল্লাহ।

রোববার (২৬ জানুয়ারি) নিজ আসনে নির্বাচনী প্রচারণা চলাচালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। 

বিএনপির সংসদ সদস্য প্রার্থী মালেক বলেন, এই এলাকায়, সিলেট-৩-এ, জামাতের প্রার্থী স্টেপ-ডাউন করেছেন। কারণ এখানে ধানের শীষ সবচেয়ে শক্তিশালী। তাদের এই সিদ্ধান্তই গণতান্ত্রিক রাইট। তবে যদি তারা মাঠে থাকতো, আমার স্পিরিটটা আরও বাড়তো।

তিনি বলেন, অন্যান্য প্রতীক এবং দলের নেতারা অত্যন্ত শ্রদ্ধাশীল হলেও, রাজনীতিতে রদবদল ও সুবিধাবাদী মনোভাব চোখে পড়ছে। মালেক বলেন, “আমরা যে জায়গায় আছি, এখানেই থাকবো। ভবিষ্যতেও বিএনপির বাইরে আমাদের যাওয়ার কোন জায়গা নেই এবং আমরা যাবও না।”

সিলেট শহরের পাশের এলাকার মানুষের দুর্যোগের প্রতি দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, এই সমস্যাগুলো আমরা সিরিয়াসলি মোকাবিলা করব। বিএনপি ক্ষমতায় এলে আমরা এই এলাকা বাংলাদেশের অন্যতম সেরা হিসেবে গড়ে তুলবো, ইনশাআল্লাহ।

তিনি আশাবাদ প্রকাশ করে বলেন, দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জে সাধারণ মানুষ আমাদের সাথে মিলেছে। ধানের শীষের কোনো বিকল্প নেই। এন্ড অফ দি ডে, ধানের শীষ বিজয়ী হবে, ইনশাআল্লাহ।


শেয়ার করুনঃ

নির্বাচন থেকে আরো পড়ুন

সিলেট-৩ আসন, জামায়াত, এম এ মালেক, জাতীয় সংসদ নির্বাচন

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ