সংরক্ষিত নারী আসনের তফসিল ঘোষণা, ভোট ১২ মে
নির্বাচন
প্রকাশঃ ২৬ জানুয়ারী, ২০২৬ ৩:২৭ অপরাহ্ন
দলীয় প্রার্থীর বিপক্ষে নির্বাচনী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক রাজু আহম্মেদকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। পাশাপাশি তাঁর বিরুদ্ধে স্থায়ী বহিষ্কারের সুপারিশ কেন্দ্রীয় দপ্তরে পাঠানো হয়েছে।
রোববার (২৫ জানুয়ারি) জেলা বিএনপির পক্ষ থেকে জানানো হয়, সুনামগঞ্জ–৪ (সদর–বিশ্বম্ভরপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থীর বিপক্ষে অবস্থান নেওয়া এবং বহিষ্কৃত এক স্বতন্ত্র প্রার্থীর পক্ষে নির্বাচনী কাজে লিপ্ত থাকার অভিযোগ ওঠে রাজু আহম্মেদের বিরুদ্ধে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন আহমদ মিলন ও সদস্য (স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত) অ্যাডভোকেট আব্দুল হক স্বাক্ষরিত এক লিখিত সিদ্ধান্তে তাঁকে বিশ্বম্ভরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক পদ থেকে অব্যাহতি দেওয়ার বিষয়টি জানানো হয়। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে স্থায়ী বহিষ্কারের জন্য কেন্দ্রীয় নেতৃত্বের কাছে সুপারিশ পাঠানো হয়েছে।
সুনামগঞ্জ, বিএনপি, বহিষ্কার