সংরক্ষিত নারী আসনের তফসিল ঘোষণা, ভোট ১২ মে
নির্বাচন
প্রকাশঃ ২৪ জানুয়ারী, ২০২৬ ৩:০৫ অপরাহ্ন
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে একটি দল দেশে ধর্মকে ব্যবহার করে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন সুনামগঞ্জ-১ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী কামরুজ্জামান কামরুল। তিনি বলেন, ওই দল ভোটারদের কাছে প্রচার করছে তাদেরকে ভোট দিলে বেহেশতে যাওয়া যাবে। অর্থাৎ তারা এখন বেহেশতের টিকিট বিক্রি করে বেড়াচ্ছে।
শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট বাজারে জমিয়তে উলামায়ে ইসলামের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
কামরুজ্জামান কামরুল বলেন, আমি একজন মুসলমানের সন্তান হিসেবে যতটুকু জানি, কোথাও লেখা নেই—অমুক মার্কায় ভোট দিলে বেহেশতে যাওয়া যাবে। কোথাও শুনিনি অমুক মার্কায় ভোট দিলে সওয়াব হবে। এসব কথা পুরোপুরি মিথ্যাচার।” তিনি বলেন, ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে।
তিনি আরও বলেন, এই মিথ্যাচারের জবাব জমিয়তে উলামায়ে ইসলামসহ দেশবাসী দেবে। মানুষ এখন সচেতন, তারা আর এ ধরনের বিভ্রান্তিমূলক প্রচারণায় বিভ্রান্ত হবে না।
মতবিনিময় সভায় উপজেলা জমিয়তে উলামায়ে ইসলাম ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে ভোটারদের সচেতন ভূমিকা পালনের আহ্বান জানান।
তাহিরপুর, কামরুজ্জামান কামরুল, জাতীয় সংসদ নির্বাচন, নির্বাচন