সংরক্ষিত নারী আসনের তফসিল ঘোষণা, ভোট ১২ মে
নির্বাচন
প্রকাশঃ ২২ জানুয়ারী, ২০২৬ ৪:৪৮ অপরাহ্ন
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট জেলার ছয়টি সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সমন্বয়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে তাঁকে এই দায়িত্ব প্রদান করা হয়।
চিঠিতে বলা হয়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট জেলার আওতাধীন সকল সংসদীয় আসনে দলীয় কর্মকাণ্ড ও নির্বাচনসংক্রান্ত সমন্বয়ের দায়িত্ব পালন করবেন আব্দুল কাইয়ুম চৌধুরী। দলীয় নির্দেশনা অনুযায়ী মাঠপর্যায়ে সংগঠনকে সক্রিয় ও সুসংগঠিত করতে তিনি সমন্বয়কের দায়িত্ব পালন করবেন।
চিঠিতে আরও উল্লেখ করা হয়, বিএনপি আশা করে আব্দুল কাইয়ুম চৌধুরী তাঁর ওপর অর্পিত দায়িত্ব নিষ্ঠা, দক্ষতা ও দায়িত্বশীলতার সঙ্গে পালন করবেন।
বিএনপি, প্রচার মিছিল, সিলেট, জাতীয় সংসদ নির্বাচন