সংরক্ষিত নারী আসনের তফসিল ঘোষণা, ভোট ১২ মে
নির্বাচন
প্রকাশঃ ২২ জানুয়ারী, ২০২৬ ১:৪১ অপরাহ্ন
বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী বলেছেন, দীর্ঘ ৪৭ বছরের রাজনৈতিক সংগ্রামের ধারাবাহিকতায় তারেক রহমান আজ সত্যিকারের অর্থেই বাংলাদেশের রাজনীতিতে ফিরে এসেছেন।
তিনি বলেন, গত ২৫ ডিসেম্বর তারেক রহমানের নেতৃত্বে শুরু হওয়া পদযাত্রা ছিল কেবল একটি রাজনৈতিক কর্মসূচি নয়; এটি পরিণত হয়েছিল দেশের মানুষের জন্য একটি আশাবাদী ও শুভেচ্ছাময়ী গণসমাবেশে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে বিএনপি আয়োজিত জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।
মিফতাহ সিদ্দিকী বলেন, অতীতে উন্নয়নের নামে যা কিছু হয়েছে, তা ছিল লোকচক্ষুর আড়ালে এবং জনগণকে উপেক্ষা করে। আজ তারেক রহমান সেই রাজনীতির বিপরীতে দাঁড়িয়ে একটি নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে দেশের মানুষের সামনে হাজির হয়েছেন।
তিনি বলেন, আগামী ফেব্রুয়ারির নির্বাচনের পরবর্তী ধাপে যদি জনগণ জাতীয়তাবাদী দলকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেয়, তাহলে মানুষ আস্থা ও বিশ্বাসের সঙ্গে বিএনপিকে নির্বাচিত করবে। তারেক রহমানের নেতৃত্বেই বাংলাদেশ একটি গণতান্ত্রিক, উন্নয়নমুখী ও সমৃদ্ধ রাষ্ট্রে রূপান্তরিত হবে।
তিনি আরও বলেন, আজ এই জনসমুদ্রের মধ্য দিয়ে প্রমাণ হয়েছে তারেক রহমান দেশের মানুষের নেতা। আমরা তাঁকে হৃদয়ের গভীরতা থেকে স্বাগত জানাই। জনগণের ভালোবাসাই তাঁর সবচেয়ে বড় শক্তি।
তারেক রহমান, বিএনপি, প্রচার মিছিল, সিলেট