সংরক্ষিত নারী আসনের তফসিল ঘোষণা, ভোট ১২ মে
নির্বাচন
প্রকাশঃ ২২ জানুয়ারী, ২০২৬ ৮:২৯ পূর্বাহ্ন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করেছে বাংলাদেশ জাতয়তাবাদী দল (বিএনপি)। বুধবার (২১ জানুয়ারি) প্রতীক বরাদ্দের পর মধ্যরাতে সিলেট থেকেই প্রচারণা শুরু করেছেন দলটির চেয়ারম্যান তহারেক রহমান।
আনুষ্ঠানিক প্রচারণা শুরু করতে বুধবার রাতেই বিমানযোগে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন তারেক রহমান। সেখান থেকে হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করেন তিনি। এরপর মধ্যরাতে সিলেটের দক্ষিণ সুরমার বিরাহিমপুরে তাঁর শ্বশুরবাড়িতে আনষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করেছেন দলটির চেয়ারম্যান।
একই সঙ্গে অতীতের ধারাবাহিকতাও অব্যাহত রখেছে দলটি। অর্থাৎ প্রতিবছর পূণ্যভূমি সিলেট থেকে সিলেট থেকে নির্বাচনী প্রচারণা শুরু করে দলটি। দলটির নতুন চেয়ারম্যান তারেক রহমান এবারও সেই ধারাবাহিকতা রেখেছেন।
এদিকে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচারণার অংশ হিসেবে বিএনপির প্রথম নির্বাচনী জনসভা আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বেলা ১১টায় অনুষ্ঠিত হবে।
নগরীর সরকারি আলিয়া মাদরাসা মাঠে জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীরর ভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
এর আগে গতকাল বুধবার আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে ২৯৮টি নির্বাচনী এলাকায় ১ হাজার ৯৭৩ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে। তফসীল অনুযায়ী আজ বৃহস্পতিবার থেকে নির্বাচনী প্রচার-প্রচারণা করবেন এসব প্রার্থী।
প্রতীক বরাদ্দের পর থেকেই প্রার্থীরা গণসংযোগ, সভা-সমাবেশ ও পথসভার মাধ্যমে নির্বাচনী মাঠ গরম করবেন। নির্বাচনী পরিবেশ সুষ্ঠু রাখতে এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী তাদের প্রস্তুতি সম্পন্ন করেছে।
জানা গেছে, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে পুলিশসহ প্রায় ৯ লাখ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য দায়িত্ব পালন করবেন। এর মধ্যে পুলিশের প্রায় দেড় লাখ সদস্য এবং আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৫ লাখ ৫৫ হাজার ৯৫৮ সদস্য মোতায়েন থাকবেন। এছাড়া, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), সশস্ত্র বাহিনী, র্যাব, নৌবাহিনী, কোস্ট গার্ড এবং ফায়ার সার্ভিসের সদস্যরা নির্বাচনী দায়িত্বে নিয়োজিত থাকবেন। নজরদারির জন্য পুলিশের পক্ষ থেকে ড্রোন এবং বডি ওর্ন ক্যামেরার ব্যবহারও নিশ্চিত করা হয়েছে।
এর আগে, গতকাল মঙ্গলবার সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত সারা দেশের ২৯৮টি আসনে ১ হাজার ৯৭৩ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ করেন রিটার্নিং কর্মকর্তারা।
এদিকে, শ্বশুরবাড়ি থেকে ধানের শীষের প্রচারণা শুরু করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বুধবার (২২ জানুয়ারি) মধ্যরাতে সিলেটের দক্ষিণ সুরমার বিরাহিমপুরে তাঁর শ্বশুরবাড়িতে এক আবেগঘন পরিবেশে নির্বাচনী গণসংযোগ ও প্রচারণার আনুষ্ঠানিক সূচনা করেন।
হাজারো মানুষের উপস্থিতিতে বক্তব্যকালে তিনি বলেন, ‘ড. জুবায়দা যেমন আপনাদের সন্তান, আমিও আপনাদের সন্তান। আমার দাবি রয়ে গেলো যাতে ১২ তারিখে এই এলাকা থেকে ধানের শীষ বিজয়ী হবে। আপনাদের কাছ থেকে এই জবান নিয়ে গেলাম।’
শ্বশুর বাড়িতে বক্তব্যের শুরুতেই তারেক রহমান স্থানীয় মুরুব্বি ও এলাকাবাসীর দোয়া কামনা করেন। তিনি বলেন, ‘আমরা জনগণের ভাগ্যের পরিবর্তনের লক্ষ্যে রাজনীতি করি। ধানের শীষ জয়যুক্ত হলে আমরা আমাদের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী সাধারণ মানুষের জন্য ফ্যামিলি কার্ড এবং কৃষকদের সহায়তার জন্য কৃষক কার্ড প্রবর্তন করবো।’
তারেক রহমান বলেন, ‘সিলেটের বহু মানুষ প্রবাসে থাকেন। আমরা প্রতিটি জেলায় উন্নত ট্রেনিং সেন্টারের ব্যবস্থা করব যাতে আমাদের যুবকরা দক্ষ হয়ে বিদেশে যেতে পারে। তারা দক্ষ হিসেবে ভালো বেতনে চাকরি করলে, দেশে বেশি রেমিট্যান্স আসবে, দেশের অর্থনীতির বিকাশ হবে।’
কৃষকদের সেচ সুবিধা নিশ্চিত করতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সূচিত ঐতিহাসিক ‘খাল খনন’ কর্মসূচি পুনরায় চালু করার ঘোষণা দেন তিনি। তারেক রহমান বলেন, ‘কৃষকদের ভাগ্যোন্নয়নে সারা দেশে আবার খাল খনন শুরু করা হবে, যা আমাদের কৃষি অর্থনীতিতে বৈপ্লবিক পরিবর্তন আনবে।
বিএনপির প্রচারণা, সিলেট, তারেক রহমান