সংরক্ষিত নারী আসনের তফসিল ঘোষণা, ভোট ১২ মে
নির্বাচন
প্রকাশঃ ২১ জানুয়ারী, ২০২৬ ৭:২২ অপরাহ্ন
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ মির্বাচনে চায়ের রাজধানী খ্যাত মৌলভীবাজার জেলার চারটি সংসদীয় আসনে ২৪ জন প্রার্থীর প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) দুপুর থেকে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পর্যায়ক্রমে আনুষ্ঠানিকভাবে এসব প্রতীক বরাদ্দ করা হয়।
বুধবার (২১ জানুয়ারি) সন্ধায় মৌলভীবাজার জেলা প্রশাসন ও জেলা রিটার্নিং কার্যালয় থেকে সিলেট ভয়েসক এ তথ্য নিশ্চিত করা হয়।
জেলা প্রশাসন কার্যালয় সূত্রে জানা যায়, মৌলভীবাজারের চারটি সংসদীয় আসনে দলীয় ও স্বতন্ত্র মিলিয়ে মোট ২৪ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দিতা করবেন। প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে প্রার্থীরা ও তাঁদের প্রতিনিধিরা উপস্থিত থেকে নিজ নিজ প্রতীক সংগ্রহ করেন।
জেলা রিটার্নিং কার্যালয়ের তথ্যমতে, মৌলভীবাজার-১ আসনে ৬ জন, মৌলভীবাজার-২ আসনে ৮জন , মৌলভীবাজার -৩ আসনে ৪ জন ও মৌলভীবাজার-৪ আসনে ৬ জন প্রার্থী নির্বাচনী প্রতীক বরাদ্দ পেয়েছেন।
মৌলভীবাজার-১ আসন (বড়লেখা-জুড়ী) জাতীয় পার্টির আহমেদ রিয়াজ উদ্দিন (লাঙ্গল), বিএনপির নাসির উদ্দিন আহমেদ মিঠু (ধানের শীষ), স্বতন্ত্র বেলাল আহমদ (কাপ-পিরিচ), বাংলাদেশ জামায়াতে ইসলামীর মোহাম্মদ আমিনুল ইসলাম (দাঁড়িপাল্লা), গণঅধিকার পরিষদের মো. আব্দুন নূর (ট্রাক) ও গণফ্রন্টের মো. শরিফুল ইসলাম (মাছ)।
মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের আব্দুল কুদ্দুস (হাতপাখা), স্বতন্ত্র প্রার্থী এম জিমিউর রহমান চৌধুরী (ঘোড়া), স্বতন্ত্র নওয়াব আলী আব্বাছ খাঁন (ফুটবল), জাতীয় পার্টির মো. আব্দুল মালিক (লাঙ্গল), স্বতন্ত্র মো. ফজলুল হক খান (কাপ-পিরিচ), বিএনপির মো. শওকতুল ইসলাম (ধানের শীষ), বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. সায়েদ আলী (দাঁড়িপাল্লা) ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) সাদিয়া নোশিন তাসনিম চৌধুরী (কাঁচি)।
মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনে বিএনপির নাসের রহমান (ধানের শীষ), বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. আব্দুল মান্নান, (দাঁড়িপাল্লা), বাংলাদেশের কমিউনিস্ট পার্টির জহর লাল দত্ত (কাস্তে) ও খেলাফত মজলিসের আহমদ বিলাল (দেওয়াল ঘড়ি)।
মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) বিএনপির মো. মুজিবুর রহমান চৌধুরী (ধানের শীষ), স্বতন্ত্র মো মহসিন মিয়া (ফুটবল), বাংলাদেশ খেলাফত মজলিসের শেখ নূরে আলম হামিদী (রিকশা), জাতীয় পার্টির মোহাম্মদ জরিফ হোসেন (লাঙ্গল), বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) মো. আবুল হাসান (মই) ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রীতম দাশ (শাপলা কলি)।
জাতীয় নির্বাচন, মৌলভীবাজার, প্রতীক বরাদ্দ