সংরক্ষিত নারী আসনের তফসিল ঘোষণা, ভোট ১২ মে
নির্বাচন
প্রকাশঃ ২১ জানুয়ারী, ২০২৬ ১:৫৫ অপরাহ্ন
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারাদেশের ন্যায় সিলেট জেলার ৬টি আসনে ৩৩ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এসব প্রতীক বরাদ্দ করা হয়।
সিলেট জেলা প্রশাসন কার্যালয় সূত্রে জানা যায়, সিলেটের ৬টি আসনে দলীয় ও স্বতন্ত্র মিলিয়ে মোট ৩৩ জন প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন। প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে প্রার্থীরা ও তাঁদের প্রতিনিধিরা উপস্থিত থেকে নিজ নিজ প্রতীক সংগ্রহ করেন।
প্রতীক বরাদ্দ অনুযায়ী, সিলেট-১ আসনে ৮ জন, সিলেট-২ আসনে ৫ জন , সিলেট-৩ আসনে ৬ জন, সিলেট-৪ আসনে ৫ জন, সিলেট-৫ আসনে ৪ জন ও সিলেট- ৬ আসনে ৫ জন প্রার্থী প্রতীক পেয়েছেন।
সিলেট-১ আসনে- বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির পেয়েছেন দলীয় প্রতীক ‘ধানের শীষ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা হাবিবুর রহমান ‘দাঁড়িপাল্লা’, গণঅধিকার পরিষদের (জিওপি) প্রার্থী আকমল হোসেন ‘ট্রাক’, ইসলামী আন্দোলন বাংলাদেশের মাহমুদুল হাসান ‘হাতপাখা’, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) মোহাম্মদ আনোয়ার হোসেন ‘কাস্তে’ এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) প্রণব জ্যোতি পাল ‘মই’, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের মো. শামীম মিয়া ‘আপেল’ এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-মার্কসবাদীর সঞ্জয় কান্ত দাস ‘কাঁচি’ প্রতীক বরাদ্দ পেয়েছেন।
সিলেট-২ আসনে- বিএনপির প্রার্থী তাহসিনা রুশদী লুনা (ধানের শীষ), গণফোরামের মুজিবুল হক (উদীয়মান সূর্য), ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির উদ্দিন (হাতপাখা), খেলাফত মজলিসের মোহাম্মদ মুনতাসির আলী (দেওয়াল গড়ি), জাতীয় পার্টির মাহবুবুর রহমান চৌধুরী (লাঙ্গল)।
সিলেট-৩ আসনে- বিএনপির প্রার্থী আব্দুল মালিক (ধানের শীষ), ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আনওয়ারুল হক (হাতপাখা), জাতীয় পার্টির আতিকুর রহমান (লাঙ্গল), স্বতন্ত্র প্রার্থী মোস্তাকিম রাজা (ফুটবল), বাংলাদেশ খেলাফত মজলিসের মুসলেহ উদ্দিন রাজু (রিকশা), স্বতন্ত্র প্রার্থী মাইনুল বাকর (কম্পিউটার)।
সিলেট-৪ আসনে- বিএনপির প্রার্থী আরিফুল হক চৌধুরী (ধানের শীষ), জামায়াতের জয়নাল আবেদীন (দাঁড়িপাল্লা), জাতীয় পার্টির মুজিবুর রহমান (লাঙ্গল),ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা সাঈদ আহমদ (হাতপাখা), গণ অধিকার পরিষদের জহিরুল ইসলাম (ট্রাক)।
সিলেট-৫ আসনে- বিএনপির জোটের জমিয়ত উলামায়ে ইসলাম বাংলাদেশের উবায়দুল্লাহ ফারুক (খেজুর গাছ), বিএনপির বহিষ্কৃত প্রার্থী মামুনুর রশীদ (ফুটবল), খেলাফত মজলিসের মোহাম্মদ আবুল হাসান (দেওয়াল ঘড়ি), বাংলাদেশ মুসলিম লীগের বিলাল হোসেন (হারিকেন)।
সিলেট-৬ আসনে- বিএনপি মনোনীত প্রার্থী এমরান আহমদ চৌধুরী পেয়েছেন ধানের শীষ প্রতীক। ট্রাক প্রতীক নিয়ে নির্বাচনে লড়বেন গণঅধিকার পরিষদ মনোনীত প্রার্থী জাহিদুর রহমান। জাতীয় পার্টির প্রার্থী মোহাম্মদ আবদুন নুর পেয়েছেন লাঙ্গল প্রতীক। এছাড়া বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন বরাদ্দ পেয়েছেন দাঁড়িপাল্লা প্রতীক। আর স্বতন্ত্র প্রার্থী মো. ফখরুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করবেন হেলিকপ্টার প্রতীক নিয়ে।
এদিকে প্রতীক বরাদ্দের আগে প্রার্থীদের নিয়ে এক সভা করেন সিলেটের ডেপুটি কমিশনার (ডিসি) ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. সারওয়ার আলম। সভায় তিনি নির্বাচনী আচরণবিধি মেনে চলার বিষয়ে প্রার্থীদের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে আচরণবিধি লঙ্ঘনের ক্ষেত্রে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেন তিনি।
জাতীয় সংসদ নির্বাচন, প্রতীক বরাদ্দ, সিলেট জেলা