সংরক্ষিত নারী আসনের তফসিল ঘোষণা, ভোট ১২ মে
নির্বাচন
প্রকাশঃ ২১ জানুয়ারী, ২০২৬ ১:২৬ অপরাহ্ন
সিলেট-১ (সদর ও মহানগর) আসনে প্রতিদ্বন্দ্বী ৮ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
বুধবার (২১ জানুয়ারি) দুপুরে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রার্থীদের হাতে চূড়ান্ত প্রতীক তুলে দেওয়া হয়।
আসনটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির পেয়েছেন দলীয় প্রতীক ‘ধানের শীষ’, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা হাবিবুর রহমান ‘দাঁড়িপাল্লা’, গণঅধিকার পরিষদের (জিওপি) প্রার্থী আকমল হোসেন ‘ট্রাক’, ইসলামী আন্দোলন বাংলাদেশের মাহমুদুল হাসান ‘হাতপাখা’, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) মোহাম্মদ আনোয়ার হোসেন ‘কাস্তে’ এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) প্রণব জ্যোতি পাল ‘মই’, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের মো. শামীম মিয়া ‘আপেল’ এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-মার্কসবাদীর সঞ্জয় কান্ত দাস ‘কাঁচি’ প্রতীক বরাদ্দ পেয়েছেন।
এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হলো মর্যাদাপূর্ণ এই আসনের নির্বাচনী প্রচারণা।
জাতীয় নির্বাচন, প্রতীক বরাদ্দ, সিলেট-১