১৮ এপ্রিল ২০২৬

নির্বাচন / জাতীয় সংসদ নির্বাচন

জাতীয় সংসদ নির্বাচন

সুনামগঞ্জের পাঁচ আসনে আট প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ২০ জানুয়ারী, ২০২৬ ৭:৫২ অপরাহ্ন


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে সুনামগঞ্জ জেলার পাঁচটি সংসদীয় আসন থেকে আটজন প্রার্থী তাঁদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।
 
 মঙ্গলবার (২০ জানুয়ারি) মনোনয়ন প্রত্যাহারের শেষদিনে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে তাঁরা আনুষ্ঠানিকভাবে মনোনয়ন প্রত্যাহার করেন।
 
 সুনামগঞ্জের ডেপুটি কমিশনার (ডিসি) ও জেলা রিটার্নিং কর্মকর্তা ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বিষয়টি সিলেট ভয়েসকে নিশ্চিত করেছেন।
 
 মনোনয়ন প্রত্যাহারকারী প্রার্থীরা হলেন— সুনামগঞ্জ-১ থেকে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী হিসেবে হাজী মুখলেছুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. রফিকুল ইসলাম চৌধুরী, সুনামগঞ্জ-২ আসন থেকে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের প্রার্থী মনোনীত প্রার্থী শোয়াইব আহমদ ও খেলাফত মজলিসের প্রার্থী মো. সাখাওয়াত হোসেন, সুনামগঞ্জ-৩ আসন থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ইয়াসীন খান, সুনামগঞ্জ-৪ আসন থেকে বাংলাদেশ খেলাফত মজলিস থেকে মোহাম্মদ আজিজুল হক, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) থেকে মো. মাহফুজুর রহমান খালেদ ও সুনামগঞ্জ-৫ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মো. মিজানুর রহমান চৌধুরী।



শেয়ার করুনঃ

নির্বাচন থেকে আরো পড়ুন

সুনামগঞ্জ, মনোনয়নপত্র প্রত্যাহার, জাতীয় সংসদ নির্বাচন

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ