সংরক্ষিত নারী আসনের তফসিল ঘোষণা, ভোট ১২ মে
নির্বাচন
প্রকাশঃ ১৮ জানুয়ারী, ২০২৬ ৫:১৭ অপরাহ্ন
সুনামগঞ্জ-২ সংসদীয় আসনে বিএনপি থেকে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক আহ্বায়ক নাছির উদ্দীন চৌধুরী। ত্রয়োদশ সংসদ নির্বাচনে তাকে প্রার্থীতা নিশ্চিত করে জেলা রিটার্নিং কর্মকর্তা বরাবর লিখিত চিঠি দিয়েছেন কেন্দ্রীয় বিএনপি। শনিবার (১৭ জানুয়ারি) বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষরিত এ চিঠিতে নাছিরের প্রার্থীতার বিষয়টি উল্লেখ করে ধানের শীষ প্রতীকের জন্য জেলা রিটার্নিং কর্মকর্তাকে অনুরোধ জানানো হয়েছে।
মনোনয়নপত্র পেয়ে নাছির চৌধুরী বলেন, ‘বিএনপির চূড়ান্ত মনোনয়নপত্র পেয়েছি৷ সবাইকে সঙ্গে নিয়ে মহান মুক্তিযুদ্ধ ও উন্নয়নের প্রতীক ধানের শীষকে বিজয়ী করতে হবে৷ দিরাই-শাল্লার উন্নয়ন নিয়ে আমার স্বপ্নগুলো বাস্তবায়ন করতে চাই৷ এই এলাকার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সকলের মুখে হাসি ফোটাতে চাই৷ এটি আমার জীবনের শেষ নির্বাচন৷ আপনারা সবাই আমার পাশে থাকুন৷’
দিরাই উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রুদ্র মিজান বলেন, ‘নাছির উদ্দিন চৌধুরী একজন বীর মুক্তিযোদ্ধা৷ দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে তিনি সকলের অভিভাবক৷ আমরা বিশ্বাস করি, সবাই নাছির চৌধুরীকে বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত করবেন এবং এটা সারা বাংলাদেশের জন্য একটা চমক হয় দাঁড়াবে৷’
নির্বাচন, বিএনপি, নাছির, সুনামগঞ্জ-২