২৯ এপ্রিল ২০২৬

ইতিহাস-ঐতিহ্য / ঐতিহ্য

মিনিস্টার বাড়ি ভাঙার কাজ বন্ধ করেছে জেলা প্রশাসন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ২৬ অক্টোবর, ২০২৫ ৪:০৫ অপরাহ্ন


সিলেট নগরীর ঐতিহ্যবাহী ‘মিনিস্টার বাড়ি’ ভাঙার কাজ বন্ধের নির্দেশ দিয়েছে সিলেট জেলা প্রশাসন।

 
রবিবার (২৬ অক্টোবর) দুপুর দেড়টার দিকে মহানগর রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আলীম উল্লাহ খান ঘটনাস্থলে এসে কাজ বন্ধ করার নির্দেশ দেন।


এ সময় তিনি জানান, মন্ত্রণালয়ের নির্দেশনা অমান্য করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।


এর আগে শনিবার (২৫ অক্টোবর) ‘পরিবেশ ও ঐতিহ্য সংরক্ষণ ট্রাস্টসহ বিভিন্ন সংগঠন মিনিস্টার বাড়ির সামনে মানববন্ধন করে বাড়িটির সংরক্ষণের দাবি জানান। 


প্রত্নতত্ত্ব অধিদপ্তরের চট্টগ্রাম ও সিলেট বিভাগের আঞ্চলিক পরিচালক ড. মোছা. নাহিদ সুলতানা জানিয়েছেন, ঐতিহাসিক এ বাড়িটি সিলেটের ইতিহাস ও ঐতিহ্যের অংশ। সরকারি নির্দেশনা অনুযায়ী ৩০ অক্টোবর পর্যন্ত ভাঙার কাজ বন্ধ রাখতে বলা হয়েছে।


ঐতিহ্যবাহী এ বাড়িটির নাম মিনিস্টার বাড়ি হওয়ার কারণ অবিভক্ত ভারতবর্ষের আসাম প্রদেশের শিক্ষামন্ত্রী আব্দুল হামিদ। পরবর্তী সময়ে দেশ ভাগের পর তৎকালীন পাকিস্তান সরকারে শিক্ষামন্ত্রীর দায়িত্বও পালন করেন। 


আব্দুল হামিদের বোন হাফিজা বানু ছিলেন আইনজীবী আবু আহমদ আব্দুল হাফিজের মা এবং বাংলাদেশের সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, সাবেক পররাষ্ট্রমন্ত্রী একে আবুল মোমেনের দাদী।


এই বাড়িটির সঙ্গে মিশে আছে পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ আলী জিন্নাহর স্মৃতি। তিনি এক সময় এখানে বিশ্রাম নিয়েছিলেন বলেও জানা যায়। 

মিনিস্টার আব্দুল হামিদের চাচা মৌলভী আব্দুল করিমও ছিলেন একজন বরেণ্য শিক্ষাবিদ, লেখক ও জাতীয়তাবাদী কর্মী। যার বদান্যতার জন্য তাকে সিলেটের মহসীন নামে অভিহিত করা হত।


বাড়িটি বহু খ্যাতনামা ব্যক্তির পদধূলি স্বাক্ষী—মোহাম্মদ আলী জিন্নাহ, শেরেবাংলা এ কে ফজলুল হক এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এই বাড়িতে ছিলেন।


শেয়ার করুনঃ

ইতিহাস-ঐতিহ্য থেকে আরো পড়ুন

মিনিস্টার, বাড়ি, ভাঙা, বন্ধ, জেলা, প্রশাসন

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ