ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবসের অনুষ্ঠানে যোগ দিতে হবিগঞ্জে মির্জা ফখরুল
ইতিহাস-ঐতিহ্য
প্রকাশঃ ২৭ এপ্রিল, ২০২৫ ১০:১২ অপরাহ্ন
বেসামরিক বিমান চলাচল ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, ‘বিগত ফ্যাসিস্ট সরকার উৎপাদনশীল কাজে যে দুর্বৃত্তায়ন করেছে, এতে আমরা মানসিকভাবে অধীনস্থ হয়ে গেছি। আমাদের চিন্তার জগত, চেতনার জগত সব কিছুতেই অধীনস্থ থাকার চিন্তা-ভাবনা তৈরি করেছে। ফলে আমাদের নিজস্ব সৃষ্টিশীলতা, কার্যক্ষমতা হারাতে শুরু করেছিলাম।
রোববার (২৭ এপ্রিল) সন্ধ্যায় সিলেটে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রথম কার্গো ফ্লাইট উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্বাধীনতার পরে ঢাকার বাইরে এটি প্রথম কার্গো ফ্লাইট।
তিনি বলেন, ‘ভারতের সঙ্গে ট্রানশিপমেন্ট বাতিল হওয়ার পর এতো দ্রুত একটি বড় সমস্যার সমাধান করতে পেরেছি, এটার একমাত্র কারণ হচ্ছে সবার একত্রিত হয়ে কাজ করা।'
সিলেটবাসীর জন্য আজ একটি ঐতিহাসিক দিন উল্লেখ করে উপদেষ্টা বলেন, ‘স্বাধীনতার পরে ঢাকার বাহিরে এই প্রথম সিলেট থেকে একটি আন্তর্জাতিক বাণিজ্যিক কার্গো ফ্লাইট চালু হয়েছে। এরপরে চট্টগ্রাম বিমানবন্দরে কার্গো ফ্লাইট চালু হবে। আর আগামী তিন মাসের মধ্যে কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক মানের বিমানবন্দরে উন্নীত করা হবে।‘
তিনি বলেন, ‘মাত্র কয়েক সপ্তাহের ব্যবধানে ঢাকা-সিলেট রুটে বাণিজ্যিক সার্ভিসে ৩৭ শতাংশ ব্যয় কমেছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে যাতায়াতে খরচ কমেছে ১৩ শতাংশ। তবে আমি এটাতে সুন্তুষ্ঠ নয়। আমি এর থেকে আরও বেশি চাই।'
উপদেষ্টা শেখ বশিরউদ্দীন আরও বলেন, কার্গো বিমানটি চালুকরণে কারো একার কর্তৃত্ব নেই। সামগ্রিকভাবে কাজ করার ফলেই এত দ্রুত একটি বড় সমস্যার সমাধান হয়েছে। ফ্লাইট চলাচলের জন্য রানওয়ের সক্ষমতা বাড়ানো থেকে শুরু করে এয়ারপোর্টের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সিভিল এভিয়েশনও প্রচুর কাজ করেছ।
বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়ার সভাপতিত্ত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম মুশফিকুল ফজল আনসারী এবং বেসামরিক বিমান চলাচল ও পর্যটন সচিব নাসরীন জাহান। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ।
উল্লেখ্য, প্রথমবারের সিলেট ওসামনী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গালিস্টেয়ার এভিয়েশনের একটি চার্টার্ড এয়ারবাস এ ৩৩০-৩০০ ফ্রেইটার স্পেনের উদ্দেশে যাত্রা শুরু করেছে। স্পেনের বিখ্যাত ফ্যাশন ব্র্যান্ড প্রতিষ্ঠান ইন্ডিটেক্সের জন্য ফ্লাইটিতে প্রায় ৬০ টন তৈরি পোশাক পরিবহন করা হয়েছে।
এদিকে, কার্গো বিমানটি বিমানবন্দর থেকে উড্ডয়নের ঠিক আগ মুহূর্তে জলকামান স্যালুট দেয় ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ।