০৬ মে ২০২৬

কৃষি / চাষাবাদ

কমলগঞ্জে বোরো ধান-চাল সংগ্রহ শুরু

প্রতিনিধি, কমলগঞ্জ, সুনামগঞ্জ

প্রকাশঃ ৬ মে, ২০২৬ ৫:৩৮ অপরাহ্ন


মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় বোরো ধান ও চাল সংগ্রহ শুরু হয়েছে। বুধবার (৬মে) দুপুরে উপজেলার ভানুগাছ খাদ্য গুদাম প্রাঙ্গণে ফিতা কেটে এর উদ্বোধন করেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান।


এ সময় জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য মো দরুদ আহমেদ, কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আসহাবুজ্জামান শাওনসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


কমলগঞ্জ উপজেলা খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে সরাসরি কৃষকদের কাছ থেকে ৩৬ টাকা কেজি দরে ৪৯১ টন বোরো ধান এবং মিলারদের কাছ থেকে ৪৯ টাকা কেজি দরে ২৩৫ টন সিদ্ধ চাল সংগ্রহ করা হবে। এবার বাজারদরের তুলনায় সরকারি মূল্য বেশি হওয়ায় কৃষকদের মধ্যে দেখা গেছে আগ্রহ।


কৃষকরা জানান, বাজারে বর্তমান দামের চেয়ে সরকারি দর ভালো। তবে গুদামে ধান দিতে এসে হয়রানির শিকার যেন হতে না হয় সে বিষয়ে কর্তৃপক্ষের সুদৃষ্টির দাবী জানান তারা।


উদ্বোধনী অনুষ্ঠানে কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান বলেন, প্রকৃত কৃষকেরা কোনো মধ্যস্বত্বভোগী ছাড়াই সরাসরি গুদামে ধান বিক্রি করতে পারবেন। এ বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন।


উপজেলা খাদ্য নিয়ন্ত্রক রুমি দেব তার বক্তব্যে বলেন, ভানুগাছ ও শমশেরনগর খাদ্য গুদামের মাধ্যমে নির্ধারিত লক্ষ্যমাত্রা অনুযায়ী স্বচ্ছভাবে সংগ্রহ করা হবে ধান ও চাল।


শেয়ার করুনঃ

কৃষি থেকে আরো পড়ুন

কমলগঞ্জ ধান সংগ্রহ, বোরো ধান মৌলভীবাজার, সরকারি ধান ক্রয়, কৃষক ন্যায্যমূল্য বাংলাদেশ, খাদ্য গুদাম কমলগঞ্জ

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ