১৭ আগস্ট ২০২৬

অপরাধ-বিচার / বিচার

রায়হান হত্যা মামলার যুক্তি-তর্ক পিছিয়েছে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ২৫ নভেম্বর, ২০২৫ ৬:১৯ অপরাহ্ন


রায়হান হত্যা মামলার যুক্তি-তর্ক অনুষ্ঠিত হয়নি। মামলার ৬ আসামীর মধ্যে ৫ জন আদালতে হাজির না হওয়ায় যুক্তি-তর্ক পিছিয়েছে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) এই মামলার যুক্তি-তর্কের তারিখ পিছিয়ে  ছিল। নতুন তারিখ বুধবার (২৬ নভেম্বর) নির্ধারণ করেছেন আদালত। বিষয়টি সিলেট ভয়েসকে নিশ্চিত করেন মামলার প্রধান আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ আবুল ফজল চৌধুরী।

মামলার প্রধান আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ আবুল ফজল চৌধুরী জানান, মঙ্গলবার একমাত্র উপস্থিত ছিলেন কারাগারে থাকা আসামি এ এস আই আশেক এলাহী, বাকিরা উপস্থিত না থাকায় বুধবারই রায়ের তারিখ ঘোষণার সম্ভাবনা রয়েছে।

প্রধান আসামি, বরখাস্তকৃত এসআই আকবর হোসেন ভুঁইয়া, গত ১০ আগস্ট উচ্চ আদালত থেকে জামিনে কারামুক্ত হন। পরে চেম্বার জজ তার জামিন স্থগিত করে ১০ দিনের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেন; তবে তিনি আদালতে হাজির হননি।


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

রায়হান হত্যা, যুক্তি-তর্ক, বিচার, আদালত

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ