১৩ মার্চ ২০২৬

নির্বাচন / জাতীয় সংসদ নির্বাচন

জামায়াত আমিরের বাসায় বিএনপি চেয়ারম্যান

সিলেটভয়েস ডেস্ক 

প্রকাশঃ ১৫ ফেব্রুয়ারী, ২০২৬ ৮:১৬ অপরাহ্ন


বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের বাসায় গিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। রোববার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টা ১০ রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় জামায়াতের আমিরের বাসায় প্রবেশ করেন তারেক রহমান।

 

মূলত সৌজন্য সাক্ষাৎ করতেই জামায়াতের আমিরের বাসায় গেছেন বিএনপির চেয়ারম্যান। সেখানে কুশলাদি বিনিময় ছাড়াও সমসাময়িক বিষয়গুলো গুরুত্ব পেতে পারে বলে দলগুলোর নেতারা জানিয়েছেন।

 

সাক্ষাৎ শেষে রাত ৭টা ৫৮ মিনিটের দিকে তারেক রহমানকে বহনকারী গাড়িটিকে জামায়াতের আমিরের বাসভবন ছেড়ে যেতে দেখা যায়। 

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বড় জয় পেয়েছে বিএনপি। এ নির্বাচনে দ্বিতীয় সর্বোচ্চ আসনে জয় পায় বিএনপির একসময়ের জোটসঙ্গী জামায়াতে ইসলামী।

 

এদিকে আজ রাত আটটার দিকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় যাওয়ার কথা রয়েছে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের।


শেয়ার করুনঃ

নির্বাচন থেকে আরো পড়ুন

তারেক রহমান, বিএনপি চেয়ারম্যান, জামায়াত আমির, শফিকুর রহমান

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ