১৩ মার্চ ২০২৬

দৈনন্দিন / মৃত‍্যু

দিরাইয়ে বিয়ের দাওয়াত না দেওয়ায় দু’পক্ষের সংঘর্ষে একজন নিহত

প্রতিনিধি, দিরাই, সুনামগঞ্জ

প্রকাশঃ ১৪ ফেব্রুয়ারী, ২০২৬ ৫:১৩ অপরাহ্ন


সুনামগঞ্জের দিরাই উপজেলায় বিয়ের দাওয়াত না দেওয়াকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে এক প্রবাসীর মৃত্যু হয়েছে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) বেলা ১২টা ৪৫ মিনিটের দিকে ধল পূর্ব আশ্রম গ্রামে এ ঘটনা ঘটে। 

 

নিহত আঞ্জুর মিয়া (৪৫) উপজেলার তাড়ল ইউনিয়নের ধল পূর্ব আশ্রম গ্রামের মৃত সাদুল্লাহর ছেলে। 

 

স্থানীয় সূত্রে জানা যায়, খোঁজ নিয়ে জানা যায়, ধল পূর্ব আশ্রম গ্রামে মৃত ছাদ্দিক মিয়ার ছেলের সঙ্গে একই গ্রামের আজিজুল হকের মেয়ের বিয়ে ঠিক হয়। বিয়েতে আজিজুল হকের চাচাতো ভাই আনহার মিয়াসহ কিছু আত্মীয়ের অমত থাকায় তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এর জেরে শুক্রবার তাদের মধ্যে কথাকাটাকাটি হয়। শনিবার আজিজুলের ভাতিজা আঞ্জুর মিয়া আনহার মিয়ার পার্শ্ববর্তী কনের বাড়িতে বিয়ের মালামাল আনতে গেলে প্রতিপক্ষের হামলার শিকার হন। গুরুতর আহত অবস্থায় স্বজনরা তাকে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মনি রানী তালুকদার জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

 

এ বিষয়ে তাড়ল ইউনিয়নের চেয়ারম্যান আলী আহমদ বলেন, বিয়ের দাওয়াত না দেওয়াকে কেন্দ্র করে নিজেদের মধ্যে এ ঘটনা ঘটেছে। 

 

দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক চৌধুরী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ ময়নাতদন্তের প্রস্তুতি চলছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

দিরাই, বিয়ের দাওয়াত না দেওয়ায় সংঘর্ষ, নিহত, প্রবাসী

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ