ছবিঃ সংগৃহীত

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার পাল্লাতল ও লাতু সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় নারী, পুরুষসহ আরও ৪৪ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (৯ মে) বিকেলে সিলেট ভয়েসকে বিষয়টি নিশ্চিত করেন, বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাইয়ুম।

এ নিয়ে মৌলভীবাজার উপজেলার তিন সীমান্ত দিয়ে ৫৯ জনকে অনুপ্রবেশের দায়ে আটক করা হয়েছে।   

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাইয়ুম বলেন, 'বৃহস্পতিবার রাতে সীমান্তে অনুপ্রবেশের সময় আটক ৪৪ জনকে থানায় হস্তান্তর করেছে বিজিবি। আটক হওয়া সবাই বাংলাদেশী, যার মধ‍্যে ৩৫ জনকে আমরা তাদের পরিবারের জিম্মায় ছেড়ে দিচ্ছি। আটক হওয়া বেশিরভাগ নারী-পুরুষ যশোর এবং কুষ্টিয়ার বাসিন্দা, তাদের পরিবারের সদস‍্যরা আসলে তাদের ছেড়ে দেয়া হবে।' 

উল্লেখ‍, গতকাল বৃহস্পতিবার (৮ মে) মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের ধলই সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় নারী, পুরুষ ও শিশুসহ ১৫ জনকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

মৌলভীবাজার, বড়লেখা, লাতু সীমান্ত, পাল্লাতল, অনুপ্রবেশ, বিজিবি