অনেক এলাকায় দুস্থ ও ছিন্নমূল নারীরা গরুর গোবর কুড়িয়ে ঘুঁটে তৈরি করে বাজারে বিক্রি করে জীবিকা নির্বাহ করছে দিনের পর দিন। গ্রামের বিধবা থেকে শুরু করে মধ্যবয়সী, যুবতী এমনকি কিশোরী মেয়েরা গরুর গোবর কুড়িয়ে এনে রৌদ্রে শুকিয়ে ঘুঁটে তৈরি করে । সবাই এদের ঘুটে কুড়ানি হিসেবেই চেনে।